জাতীয় আবারো সপরিবারে করোনায় আক্রান্ত ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম By নিজস্ব প্রতিবেদক February 1, 20220 ShareTweet 0 আবারো সপরিবারে করোনায় আক্রান্ত ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম দ্বিতীয় বারের মতো সপরিবারে করোনাক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ১ ফেব্রুয়ারি, ২০২২ মঙ্গলবার দুপুরে করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। এই মুহূর্তে তিনিসহ পরিবারের সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তিনি হাসপাতালে ভর্তি হবেন। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, নিজের ও পরিবারের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। একই সঙ্গে সবাকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, মেয়র মোঃ আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে ছিলেন।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232031 views