খবরসারাদেশ জামালপুরে মা-মেয়ের লাশ উদ্ধার By রিপোর্টার September 6, 20221 ShareTweet 1 জামালপুরে মেয়ে কাজলী আক্তারের মরদেহ উদ্ধারের ৩৬ ঘণ্টা পর মা জোসনা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। ৫ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বড়ইতার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। কাজলী আক্তার ও জোসনা বেগম নান্দিনা নয়াপাড়া বাদাম বাড়ি গ্রামের মোস্তফা কামালের মেয়ে ও স্ত্রী। পুলিশ ও কাজলীর বাবা মোস্তফা কামাল জানিয়েছেন, তার মেয়ে কাজলী আক্তার ও স্ত্রী জোসনা বেগম শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে আওয়ামী লীগের নেতা নিপুণের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিপুণ কাজলীকে বাঁশচড়া জামিরা উচ্চ বিদ্যালয়ে চাকরি নিয়ে দেয়ার কথা। এ কারণে নিপুণের সাথে ৫ লাখ টাকা রফাদফা হলে ৪ লাখ টাকা দেয়া হয়। এরপর রাতে মা-মেয়ে আর বাড়ি ফেরেনি। রোববার রানাগাছা এলাকার বাঁশঝাড়ে এক নারীর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। মোস্তফা কামাল হাসপাতালে গিয়ে তার মেয়ে কাজলীর শনাক্ত করে। এরপর থেকেই স্ত্রী জোসনা বেগম নিখোঁজ ছিল। সোমবার সন্ধ্যায় বড়ইতার এলাকার বানার খালে এক নারীর মরদেহ ভাসতে দেখা যায়। এ ঘটনায় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শুলাকুড়ি মমিনবাগ গ্রামের আব্দুস সোবহানের ছেলে শামীম হাসান এবং সদর উপজেলার জামিরা ফরিদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে মামুন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025189 views
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 202592 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232030 views