খেলাশীর্ষ সংবাদ জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, মেসির জোড়া গোল By রিপোর্টার September 28, 20222 ShareTweet 2 আন্তর্জাতিক প্রীতিম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এর ফলে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকলো লিওনেল স্কালোনির দল। এদিকে টানা ২ ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। এর আগে গত বৃহস্পতিবার হন্ডুরাসের পর আজ জ্যামাইকার বিপক্ষে ম্যাচেও দুইবার বল জালে জড়ালেন ৭ বারের ব্যালন ডি অর জয়ী এ তারকা ফুটবলার। সব মিলেয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০-এ। ম্যাচে দলের হয়ে অন্য গোলটি করেছেন মেসির জায়গায় ম্যাচের শুরু থেকে খেলতে নামা হুলিয়ান আলভারেজ। নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232034 views