বিনোদন নিষেধাজ্ঞা কাটিয়ে ভারত যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস By নিজস্ব প্রতিবেদক February 22, 20220 ShareTweet 0 ২০১৯ সালের এপ্রিল। পশ্চিমবঙ্গে তখন লোকসভা নির্বাচনের উত্তাপ। হঠাৎই রায়গঞ্জে তৃণমূলের প্রচারে অঙ্কুশ হাজরা-পায়েল সরকারদের সঙ্গে দেখা গিয়েছিল ফেরদৌস আহমেদ কে। একজন বিদেশি কেন ভারতের নির্বাচনী প্রচারে? ফেরদৌসের বিরুদ্ধে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারতীয় জনতা পার্টি। বিজনেস ভিসা নিয়ে ভারতে এসে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখনই ফেরদৌস কে দেশে যাওয়ার আদেশ দেয়। এরপর ভারতে ভিসা পাওয়ার বিষয়ে তার নামে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফেরদৌস লিখিতভাবে ভুল স্বীকার করলেও নিষেধাজ্ঞা ওঠেনি। দুই বাংলা সাংস্কৃতিকভাবে কাছাকাছি। আবেগের সম্পর্কও অটুট। কিন্তু ফেরদৌসের ভারতে প্রবেশ নিষিদ্ধ হয়। এই কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে পারেননি তিনি। কারণ ছবিটির কাজ হয়েছে মুম্বাইয়ে। অবশেষে ২২ ফেব্রুয়ারি ভারতে যাচ্ছেন ফেরদৌস। ২৩ ফেব্রুয়ারি আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন তিনি। দিন চারেক থাকবেন ভারতে। তবে কলকাতায় আসছেন কি না জানা যায়নি।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232079 views