খবরশীর্ষ সংবাদসারাদেশ পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় আরও ১১ জনের লাশ উদ্ধার By রিপোর্টার September 27, 20220 ShareTweet 0 পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মারেয়া আউলিয়ার ঘাট, দেবীগঞ্জ করতোয়া সেতু ও দিনাজপুরের খানসামা সেতু এলাকা থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় লাশ উদ্ধার হওয়া ১১ জন হলেন- শৈলবালা (৫১), সনেকা রানী (৫৫), হরিকিশোর (৪৫), শিল্টু বর্মণ (৩২), মহেন চন্দ্র (৩০), ভূমিকা রায় পূজা (১৫), আঁখি রানী (১৫), সুমি রানী (৩৮), পলাশ চন্দ্র (১৫), ধৃতি রানী (১০) ও সজিব রায় (১০)। ঘটনায় এ নিয়ে উদ্ধার হলো ৬১ জনের লাশ। এখনো নিখোঁজ রয়েছেন ১৯ জন। এর আগে ২৬ সেপ্টেম্বের (সোমবার) রাত ১০টা পর্যন্ত ৫০ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছিল পঞ্চগড় জেলা প্রশাসন। দুর্ঘটনার তৃতীয় দিনে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল। এসব তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায়। এর আগে, ২৫ সেপ্টম্বর (রোববার) দেড়টার দিকে জেলার বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। আরো পড়ুন: পঞ্চগড়ে ট্রলারডুবি: নারী-শিশুসহ ৪২ জনের লাশ উদ্ধার
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025191 views
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 202594 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232037 views