খবরসারাদেশ ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার By রিপোর্টার September 11, 20220 ShareTweet 0 নোয়াখালীতে ধারণকৃত আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভুক্তভোগী নারী জানান, ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে রাজু। সবশেষ চলতি বছরের ২১ জুলাই চৌমুহনীর একটি হোটেলে নিয়ে পুনরায় ওই নারীকে ধর্ষণ করে রাজু। আরো পড়ুন: সেপ্টেম্বরেই পরকীয়ায় জড়ান বেশি মানুষ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, রোববার দুপুরে উপজেলার মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত মেহেদী হাসান রাজু গ্রেফতার করা হয়। ‘এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়। তার ফোনে গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে।’
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025189 views
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 202592 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232030 views