খবররাজনীতিশীর্ষ সংবাদ মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনে বিদেশ যেতে অনুমতির অনুরোধ By রিপোর্টার September 11, 20220 ShareTweet 0 স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে পরিবার। আবেদনে তার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধও করা হয়েছে। ১১ সেপ্টেম্বর (রোববার) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠিতে ছোট ভাই বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ করেছেন, বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আরও পড়ুন: প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে জানিয়েছেন মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এ মাসের ২৬ তারিখ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে। এর আগে গেলো শনিবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, আমরা আবেদন পাওয়ার অপেক্ষায় আছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025189 views
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 202592 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232030 views