খেলা আইপিএলের পঞ্চদশ আসরে প্রথম সেঞ্চুরিয়ান বাটলার By নিজস্ব প্রতিবেদক April 3, 20220 ShareTweet 0 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে প্রথম সেঞ্চুরি করলেন রাজস্থান রয়্যালসের ইংল্যান্ড ক্রিকেটার জশ বাটলার। টুর্নামেন্টের নবম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরি করেন রাজস্থানের বাটলার। ওপেনার হিসেবে খেলতে নামেন তিনি। ৩২ বলে হাফ-সেঞ্চুরি করেন বাটলার। ইনিংসের ১৯তম ওভারে ৬৬ বলে সেঞ্চুরি পুর্ন করেন তিনি। আইপিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ৬৮ বলে ১১টি চার ও ৫টি ছক্কায় ১০০ রান করেন বাটলার। মুম্বাইয়ের পেসার জসপ্রিত ভুমরাহর বলে বোল্ড হন তিনি। তার ব্যাটিং দৃঢ়তায় ২০ ওভারে ৮ উইকেটে ১৯৩ রান করে রাজস্থান। বাটলার গত আসরেও রাজস্থানের হয়ে সেঞ্চুরি করেছিলেন। সেবার প্রতিপক্ষ হিসেবে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ৬৪ বলে ১২৪ রানের ইনিংস খেলেছিলেন বাটলার।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232009 views