জাতীয়রাজনীতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন মায়া-কামরুল By নিজস্ব প্রতিবেদক February 7, 20220 ShareTweet 0 বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সোমবার (৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন। দলের সভাপতিমণ্ডলীর সদস্যের দুটি শূন্যপদে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীতে তিনটি পদ এতদিন শূন্য ছিল। সভাপতিমণ্ডলীর তিন সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে এই তিনটি পদ শূন্য হয়। করোনাকালে এই তিন নেতার মৃত্যু ঘটে। কিছুদিন আগে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন পান।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232031 views