জীবনযাপন আখরোট ভালো রাখবেন কিভাবে? By নিজস্ব প্রতিবেদক January 26, 20230 ShareTweet 0 পুষ্টিগুণে ভরপুর খাবারের মধ্যে অন্যতম আখরোট। এতে প্রচুর পরিমাণ ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড আছে, আর আছে ফাইবার। এখন অনেকেই প্রতিদিন ব্যায়ামের আগে কয়েকটি আখরোট খান। কেউ কেউ আবার সালাদে ছড়িয়ে দেন এই বাদাম। তাই একসঙ্গে অনেকটা আখরোট কিনেও রাখেন। একসাথে বেশি পরিমাণে আখরোট কিনে রাখলে তা ভালো রাখার জন্য ভাবনাচিন্তা করতে হয়। কারণ এই বাদাম তাজা রাখা কঠিন। বিশেষ করে গরমের জায়গায় আখরোট অনেক দিন রেখে দিলে অনেক সময়েই তা খারাপ হয়ে যায়। ফলে আখরোট রাখার জন্য একটি ভালো জায়গা আগে ঠিক করুন। ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখুন রোদের তাপ যেখানে পৌঁছাবে না, এমন কোনো জায়গায় রাখুন আখরোটের পাত্রটি। অনেকে ভাবেন ফ্রিজে বাদাম রাখতে নেই। কিন্তু আখরোটের বিষয়টি আলাদা। খোসা-সহ হোক বা ছাড়া, ফ্রিজে দিব্যি ভাল থাকে আখরোট। যদি এক মাসের মধ্যে সব আখরোট ব্যবহার করে ফেলবেন ঠিক করেন, তবে ফ্রিজের নরমালে রাখুন। আর যদি আরো বেশি দিন রাখতে চান আখরোট, তবে ডিপ ফ্রিজে রাখতে পারেন। আরও পড়ুনঃ সিংহভাগ প্লাস্টিক বর্জ্য অভিজাত এলাকায় কেনো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আখরোট অন্য কোনো বাদামের চেয়ে আগে নষ্ট হয় আখরোট। এর কারণ একটিই, এতে প্রচুর পরিমাণ ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। তা গরমে নষ্ট হয়ে যেতে পারে। কিভাবে রাখবেন আখরোট? খেয়াল রাখুন এমন কোনো পাত্রে আখরোট ভালো থাকবে না যাতে তা তপ্ত কিংবা আর্দ্র হয়ে যায়। ফলে যে সব কৌটোয় হাওয়া ঢুকতে পারে না, এমন কিছুতে রাখুন আখরোট। একটি বিশেষ টোটকা আগে থেকে ছাড়িয়ে রাখবেন না আখরোট। ঠিক খাওয়ার আগে আখরোটের খোসা ফাটিয়ে বাদাম বের করে নিন। তাহলে বাদামের গন্ধ ও স্বাদ ভালোভাবে পাওয়া যাবে।
শরতের ছোঁয়ায় ত্বকের যত্ন : সহজ কিছু উপায়ে ত্বক থাকুক প্রাণবন্ত – জয়া মাহবুব October 7, 2025212 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232009 views