শীর্ষ সংবাদ দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার By নিজস্ব প্রতিবেদক June 22, 20240 ShareTweet 0 ভারতের দিল্লি সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার সকালে ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে । এ সময় শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা। আরও পড়ুনঃ শেখ হাসিনা-মোদি বৈঠক ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে আশাবাদী বৈঠক শেষে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় হওয়ার কথা রয়েছে। পরে দুই দেশের সরকার প্রধানের যৌথ বিবৃতিতে বিস্তারিত জানানোর কথা রয়েছে। আজ বিকালে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে হবে একান্ত সাক্ষাৎ করবেন বাংলাদেশের সরকার প্রধান। সফর শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির পালাম বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পুনরায় চালুর জন্য জাপানের সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর July 28, 2024286 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232009 views