খবরজাতীয়শীর্ষ সংবাদ দুই মাসের মধ্যে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের আশা বাণিজ্যমন্ত্রীর By রিপোর্টার September 10, 20221 ShareTweet 1 আগামী দুই মাসের মধ্যে সয়াবিন তেলের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শনিবার বেলা ১১টায় রংপুর নগরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে। কিন্তু দেশে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা সেই সুবিধা কাজে লাগাতে পারছি না। ডলারের দামের সঙ্গে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে করে দুই মাসের মধ্যে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করছি।” প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবি করেছেন। প্রধানমন্ত্রী সেই দাবিগুলো শুনেছেন। তাঁরা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী। এ ছাড়া আদানি গ্রুপ সাড়ে ৪৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাচ্ছে।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025184 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232009 views