তথ্য ও প্রযুক্তিই-কমার্সউদ্যোক্তা প্রশিক্ষণউদ্যোক্তা সংগঠনউদ্যোক্তার গল্পএসএমই বার্তাদেশি উদ্যোক্তাবিসিক বার্তাশীর্ষ সংবাদ

বঙ্গবন্ধুর সমাধিতে ই-ক্যাবের শ্রদ্ধা নিবেদন

0
IMG 20220803 202825

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা। বুধবার (৩ই আগস্ট), গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এসময় ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দিন শিপন, সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুল ওয়াহেদ তমাল, জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সাইদুর রহমান, শাহরিয়ার হাসান এবং ইলমুল হক সজীব উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আমরাই ডিজিটাল বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল লিয়াকত হোসেন এবং ই-ক্যাব সেক্রেটারিয়েট এর সদস্যবৃন্দ।

গত ১৮ জুন ২০২২, শনিবার ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩১ জন প্রার্থীর বিপরীতে পরিচালক পদে ৯ জন নির্বাচিত হন। ৭৯৫ জন ভোটারের মধ্যে ৬১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিগত ২৮ মার্চ ২০২২ ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার বাণিজ্য সংগঠন হিসেবে ই-ক্যাবের শীর্ষ কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরে গত ৪ জুলাই (সোমবার) রাতে গুলশানের একটি হোটেলে নির্বাচন পরিচালনা বোর্ড সদস্যদের উপস্থিতিতে নব নির্বাচিত ২০২২-২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সূচিশিল্প কে টিকিয়ে রাখতে ভালোবেসে কাজ করে যাচ্ছেন লুৎফা লায়লা

Previous article

প্রতিবন্ধকতার চেয়ে সহযোগিতা পেয়েছি বেশি- নাছিমা ইয়াছমিন

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *