জাতীয়রাজনীতি বিএনপির নামটি মিডিয়া বাঁচিয়ে রেখেছে:-আওয়ামী লীগ নেতারা By নিজস্ব প্রতিবেদক February 9, 20220 ShareTweet 0 আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দলের দুর্দিনে যেমন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। আগামীতেও সেই ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হবে। ৮ ফেব্রুয়ারি ২০২২: দলের প্রেসিডিয়াম সদস্য করায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির রাজপথে কোনো কর্মী নাই। তাই তাদের আন্দোলনও সফল হবে না। বিএনপির নামটি মিডিয়া বাঁচিয়ে রেখেছে। তা না হলে তাদের খুঁজেও পাওয়া যেতো না। অপর প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি আন্তর্জাতিক বিশ্বের কাছে ধর্ণা ধরে ক্ষমতায় আশার ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের আশা কোনোদিন পূরণ হবে না। অতীতের ন্যায় বিএনপির সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলে জানান কামরুল ইসলাম। সভাপতিমন্ডলীর সদস্য করায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232031 views