ব্যবসা-বাণিজ্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় ‘ডার্ক ফ্যাক্টরি’ চালু হলো চীনে, চলবে আলো-শ্রমিক ছাড়াই By নিজস্ব প্রতিবেদক March 22, 20251 ShareTweet 1 শিল্প খাতে বিপ্লব ঘটিয়ে চীন চালু করেছে ‘ডার্ক ফ্যাক্টরি’—এক ধরনের সম্পূর্ণ স্বয়ংক্রিয় কারখানা, যেখানে শ্রমিকের প্রয়োজন নেই, এমনকি আলোরও দরকার হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক প্রযুক্তি এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) ব্যবহারের মাধ্যমে এসব কারখানা পরিচালিত হয়, যা উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি ব্যয় সাশ্রয়েও কার্যকর ভূমিকা রাখবে। সপ্তাহের সাত দিন ডার্ক ফ্যাক্টরিগুলো, ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করতে সক্ষম। এখানে কাঁচামাল ব্যবস্থাপনা, অ্যাসেম্বলি, প্যাকেজিং ও গুণগত মান যাচাই পর্যন্ত সবকিছু স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। যেহেতু মানুষের উপস্থিতি দরকার নেই, তাই আলোর প্রয়োজন হয় না, যা বিদ্যুৎ সাশ্রয়ে সহায়তা করে। আরও পড়ুনঃ বাণিজ্য, প্রযুক্তি ও সংস্কৃতির এক নতুন গ্লোবাল গেটওয়ে গুয়াংজু! এআই-চালিত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিটি পণ্য বিশ্লেষণ করে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে, যা পণ্যের গুণগত মান নিশ্চিত করে। বিশেষ করে ইলেকট্রনিকস ও ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য এসব কারখানায় স্বয়ংক্রিয় বাতাস পরিশোধন ব্যবস্থা রয়েছে, যা দূষণমুক্ত উৎপাদন নিশ্চিত করে। এই উদ্ভাবনী উদ্যোগ চীনের শিল্প খাতে বড় ধরনের পরিবর্তন আনবে। যদিও প্রচলিত শ্রমিকের চাহিদা কমে যেতে পারে, তবে এআই, রোবটিক্স ও ডেটা সায়েন্সের দক্ষ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উজা/মাসুদুজ্জামান রাসেল
নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ৮ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে রিহ্যাব’র চুক্তি January 30, 2025192 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231986 views