জাতীয়রাজনীতি স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়াদিল্লী গেছেন ওবায়দুল কাদের By নিজস্ব প্রতিবেদক February 21, 20220 ShareTweet 0 সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নয়াদিল্লী গেছেন। আজ সোমবার বেলা ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ওবায়দুল কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের তাঁর সঙ্গে নয়াদিল্লী গেছেন। ২১ ফেব্রুয়ারি, ২০২২: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। নয়াদিল্লীর মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ওবায়দুল কাদের ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232008 views