খবর জাতীয় প্রেসক্লাবের সভাপতি করোনায় আক্রান্ত By নিজস্ব প্রতিবেদক January 14, 20220 ShareTweet 0 করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সোমবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, করোনা ভাইরাস বাংলাদেশে শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তারপর ফ্যামিলিতে নানা বিপর্যয় ঘটে। নঈম কোভিডে আক্রান্ত হয়। এক সময় সুস্থ হয়ে ওঠে। আমার মা মারা যান। মাসখানেক আগে নঈম দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়। সুস্থ হয়েও ওঠে। দুই বছর নিজেকে সামলে রেখেছিলাম। কিন্তু ২০২২ এসে আর পারলাম না। কোভিড ১৯ ছাড়ল না। সবার কাছে দোয়া চাই। বর্তমানে ফরিদা ইয়াসমিন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এদিকে দেশে গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। ওমিক্রনের দাপটে মার্চ-এপ্রিলে করোনার তৃতীয় ঢেউ দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025197 views
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 2025100 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232082 views