খবরসারাদেশ সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, মা গ্রেফতার By রিপোর্টার September 10, 20220 ShareTweet 0 কিশোরগঞ্জের নিকলীতে শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা চাঁদনীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদনী তার ছেলেকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মসুর আলী আরিফ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গাছতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, ৪ বছর আগে নিকলী উপজেলার সাজনপুর গ্রামের নুর মিয়ার ছেলে করিমের সঙ্গে একই গ্রামের মজলু মিয়ার মেয়ে চাঁদনির বিয়ে হয়। বছরখানেক আগে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান চাঁদনি। একমাত্র সন্তান বাবার কাছে থাকলেও মাঝেমধ্যে মায়ের কাছে যেত। দুই মাসের মধ্যে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের আশা বাণিজ্যমন্ত্রীর শুক্রবার দুপুরে মায়ের কাছে যায় জোবায়েত। বিকেলে বাড়ি ফিরে না আসায় শিশুটির দাদি সুফিয়া বেগম চাঁদনির বাড়িতে গিয়ে তার খোঁজ নেন। এ সময় জোবায়েত চলে গেছে বলে জানান চাঁদনি। কিন্তু শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যার দিকে একই গ্রামের হামিদ বেপারির বাড়ির পুকুরপাড়ে জোবায়েতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025189 views
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 202592 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232030 views