খবরজাতীয়শীর্ষ সংবাদ বিসিএস ছাড়া সরকারি চাকরির বয়সে ৩৯ মাস ছাড় By রিপোর্টার September 22, 20221 ShareTweet 1 সরকারি সব চাকরির ক্ষেত্রে নিয়োগে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দিয়েছে সরকার। তবে বিসিএস প্রার্থীরা এই ছাড়ের আওতায় পরছেন না। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যেসব মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দপ্তর/প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। আরও পড়ুনঃ দিনাজপুর বোর্ডের স্থগিত পরীক্ষা ১০–১৩ অক্টোবর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
র্যাকের নতুন সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল, দপ্তর সম্পাদক মাসুদ রানা December 23, 202555 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232029 views