স্বাস্থ্য অতিরিক্ত লবন খেলে শরীরের কী ক্ষতি হতে পারে? By নিজস্ব প্রতিবেদক August 7, 20220 ShareTweet 0 ভাতের থালার পাশে একটু কাঁচা লবন চাই। কারো বা এক চিমটি লবন বেশি না দেয়া পর্যন্ত মুখে কোনো ঝোল-ঝাল রোচে না। কিন্তু অতিরিক্ত লবন খাবার যে কতো ক্ষতিকর প্রভাব রয়েছে, তা কি জানা আছে? লবনে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। খানিকটা সোডিয়াম শরীরের জন্য ভালো হলেও, অতিরিক্ত হয়ে গেলে তা নানাভাবে ক্ষতি করতে পারে। সে কারণেই লবন মেপে খেতে বলা হয়। কী ক্ষতি করতে পারে অতিরিক্ত লবন? প্রথমত রক্তচাপ বাড়িয়ে দেয় অতিরিক্ত সোডিয়াম। বলা হয়, কাঁচা লবন খেলে সোডিয়ামের মাত্রা আরো বাড়ে। তাতে রক্তচাপ বেড়ে যাওয়ার সংকাও বাড়ে। এর পাশাপাশি স্ট্রোক এবং হার্টের অসুখের আশঙ্কাও বেড়ে যায় লবন বেশি খেলে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দিনে দেড় চা চামচের বেশি লবন কারো খাওয়া ঠিক নয়। এই পরিমাণ লবনে থাকে ৩৪০০ মিলিগ্রাম সোডিয়াম। এর চেয়ে বেশি সোডিয়াম শরীরে গেলে অসুস্থতার আশঙ্কা বাড়তে থাকে।
এইডস প্রতিরোধে বাংলাদেশ : ‘মৃদু আক্রান্তের দেশ’ থেকে নির্মূলের পথে সরকারের কৌশল November 29, 202587 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231971 views