খবরজাতীয় অবসরে গেলেন আইজিপি বেনজীর আহমেদ By রিপোর্টার September 22, 20221 ShareTweet 1 পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদেকে তার দায়িত্ব থেকে অবসর দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), বিপি-৬৩৮৮০০০০২১, পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতর, ঢাকাকে ৩০ সেপ্টেম্বর ২০২২ বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী অবসর দেয়া হলো। আরও পড়ুনঃ বিসিএস ছাড়া সরকারি চাকরির বয়সে ৩৯ মাস ছাড় তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্ডসহ ১ অক্টোবর ২০২২ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত এক বছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025168 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views