খবরজাতীয়রাজনীতিশীর্ষ সংবাদ ‘অর্থনৈতিক মন্দাও মোকাবিলা করতে সক্ষম বাংলাদেশ’ By রিপোর্টার November 5, 20221 ShareTweet 1 বাংলাদেশ করোনা সংকটের মতো অর্থনৈতিক মন্দাও মোকাবিলা করতে সক্ষম হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের প্রয়োজনেই খরচ হচ্ছে রিজার্ভ। ৫ নভেম্বর ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানের এই উন্নয়ন-অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি, সমবায়ের মাধ্যমে দেশ কাঙ্খিত অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে। সরকার প্রধান বলেন, রিজার্ভ খরচ হচ্ছে মানুষের মঙ্গলে। যদিও এ যুদ্ধ (রাশিয়া-ইউক্রেন) এবং করোনার কারণে বিশ্বব্যাপী প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। তার ধাক্কা আমাদের দেশে এসেও পড়ছে। মূল্যস্ফীতির জন্য সবদেশই আজকে হিমসিম খাচ্ছে, প্রত্যেকের রিজার্ভ ব্যবহার করেই তাদের চলতে হচ্ছে। আমাদেরও করতে হচ্ছে এবং সেটা দেশের মানুষের জন্য। এ সময় সবাইকে মিতব্যয়ী এবং সঞ্চয়ী হবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারকে উচ্চ মূল্যে সার, জ্বালানি তেল এবং ভোজ্য তেল কিনতে হচ্ছে, এসময় সবাইকে সচেতন থাকতে হবে। আরও পড়ুন: ’যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সোচ্চার রয়েছে’
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025178 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231997 views