ই-কমার্স ই-ক্যাব এর নব নির্বাচিত ইসি কমিটির দায়িত্ব গ্রহণ By নিজস্ব প্রতিবেদক July 5, 20220 ShareTweet 0 আনুষ্ঠানিকভাবে আজ থেকে দায়িত্ব পালন শুরু করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) চতুর্থ কার্যনির্বাহী পরিষদ। গত ৪ জুলাই (সোমবার) রাতে গুলশানের একটি হোটেলে নির্বাচন পরিচালনা বোর্ড সদস্যদের উপস্থিতিতে নব নির্বাচিত ২০২২-২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক অপরিবর্তিত থাকায় সদ্যবিদায়ী কমিটির অর্থ সম্পাদক মোহাম্মাদ আব্দুল হক অনু নব নির্বাচিত কমিটির অর্থ সম্পাদক আসিফ আহনাফকে সব হিসাব ও সংশ্লিষ্ট প্রতিবেদন বুঝিয়ে দেন। এ সময় বিদয়ী কমিটির পরিচালক জিয়া আশরাফ তার সঙ্গে ছিলেন। এদিকে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল নির্বাচন পরিচালনা বোর্ডকে ধন্যবাদ জানান। তারা সবাইকে নিয়ে ই-ক্যাবের অসমাপ্ত কাজ সম্পাদন ও প্রতিশ্রুতি পূরণে নিজেদের ঐকান্তিক ইচ্ছার কথা তুলে ধরেন। পাশাপাশি একই প্রতিজ্ঞা ব্যক্ত করেন সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমা আক্তার নিশা, পরিচালক সাইদুর রহমান সাইদ, সৈয়দা আম্বারিন রেজা, শাহরিয়ার হাসান ও মো: ইলমুল হক সজীব। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা বোর্ড চেয়ারম্যান আমিন হেলালী, সদস্য এ এইচ এম বজলুর রহমান, আপিল বোর্ড চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও সদস্য দেলওয়ার হোসেন খান রাজীবের হাতে স্মারক শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়াও সুষ্ঠুভাবে নির্বাচন কাজে সহযোগিতার জন্য নির্বাচন পরিচালন কর্মকর্তা জাহাঙ্গীর আলম শোভন ও নির্বাচন বোর্ড সেক্রেটারি আব্দুল আজিজ ভূঁইয়ার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। দায়িত্ব হস্তান্তরের পর নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিজেদের মধ্যে কর্মবিন্যাস করে প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব November 19, 20250
ডিজিটাল বনাম ট্র্যাডিশনাল মার্কেটিং, উদ্যোক্তাদের জন্য কোনটা বেশি কার্যকর : এলিন মাহবুব October 8, 20251
জামদানি শিল্পের পুনর্জাগরণে নারী নেতৃত্ব : নওরীন পেলেন ‘বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ সম্মাননা May 31, 2025268 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231997 views