রসুইঘর

ঋতু পরিবর্তনের এই সময়ে শরীর ভালো রাখতে খান তেঁতুল দিয়ে কাচকি মাছের টক

1
kachki mach

বসন্ত এসে গেছে। তার সঙ্গে এসেছে হাজারো রোগবালাইয়ের সম্ভাবনা। সকালে গরম আর রাতে ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে না পেরে শরীর খারাপ হয়ে পড়ছে। এই সময়টায় খাওয়াদাওয়া বুঝেশুনে করতে বলতেন পুরনো দিনের মানুষেরা। হালকা অথচ পুষ্টিকর খাবার খেতে বলা হত। তেঁতুল দিয়ে কাচকি মাছের টক তেমনই এক রান্না। বলা হয় টক জাতীয় খাবার পেট ঠান্ডা রাখে। তাছাড়াও এই খাবারের আরও গুণ আছে।

প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে কাচকি মাছে। এছাড়া রয়েছে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডও যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। রয়েছে ক্যালশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, বি থ্রি, সি, ডি। প্রত্যেকটিই সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

অন্য দিকে, তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। প্রতি ১০০ গ্রামে প্রায় ৫ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি থাকে তেঁতুলে, যা শরীরের দৈনিক প্রয়োজনের অনেকটাই মেটাতে পারে। তাছাড়া তেঁতুলে রয়েছে ফাইবার এবং ফোলেটও। ভিটামিন সি-সহ ওই প্রত্যেকটি উপাদানই রোগ প্রতিরোধে সাহায্য করে।

আরও পড়ুনঃ এবার সহজেই বানিয়ে ফেলুন কাঁঠালের আইসক্রিম

কী ভাবে বানাবেন?

উপকরণ:

২০০ গ্রাম কাচকি মাছ

৪-৫টি কাঁচা তেঁতুল

২ টেবল চামচ সরিষার তেল

এক চা-চামচ সরিষা

১-২টি শুকনো মরিচ

২ চা-চামচ হলুদ গুঁড়ো

স্বাদমতো লবন

রন্ধন প্রণালী:

কাচকি মাছ সাধারণত বেছেই দেন মাছ বিক্রেতারা। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাতে এক চা-চামচ লবন এবং এক চা-চামচ হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে তাতে সরিষা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে মাছ দিয়ে দিন।

খুব বেশি কড়া করে ভাজবেন না মাছ। হালকা ভাজা হয়ে গেলে তাতে কাঁচা তেঁতুল ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরোয় কেটে দিয়ে দিন। এরপরে এক চা-চামচ হলুদ এবং স্বাদমতো লবন দিয়ে সাবধানে নাড়াচাড়া করে দেড় কাপ পরিমান পানি দিন।

টক কতোটা রাখতে চাইছেন, তার উপর নির্ভর করবে কতটুকু পানি দেবেন। সেইমতো পানির পরিমাণ কম-বেশি করে নিতে পারেন। পানি দেয়ার পরে ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে রান্না হতে দিন। মিনিট পাঁচেক পরে ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে কিছুক্ষন ফুটতে দিন। টকের পরিমাণ বুঝে নিয়ে নামিয়ে নিন।

এবার ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

উজা/মাসুদুজ্জামান রাসেল

ত্বকের যত্ন নেবে ব্রাশ! কেন এটি ব্যবহার করবেন?

Previous article

একাউন্ট ছাড়াই চ্যাটজিপিটি সার্চ ব্যবহারের সুযোগ

Next article

You may also like

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *