রসুইঘর এবার সহজেই বানিয়ে ফেলুন কাঁঠালের আইসক্রিম By নিজস্ব প্রতিবেদক June 24, 20240 ShareTweet 0 বাঙালির ভোজ যেনো অসম্পূর্ণ থেকে যায় শেষপাতে মিষ্টিমুখ না হলে। বাজার থেকে কেনা মিষ্টি তো সারা বছরই খাওয়া হয়। গরমকালে ঠান্ডা কিছু না খেলে মন যেনো অতৃপ্ত থাকে! তার উপর গরম মানেই কাঁঠালের মৌসুম। শেষপাতেও কাঁঠালের ছোঁয়া থাকলে মন্দ হয় না। তাই বানিয়ে ফেলুন কাঁঠালের আইসক্রিম। সহজ রেসিপিতেই চমকে দিতে পারবেন প্রিয়জনকে। রইলো সেই রেসিপির সন্ধান। আরও পড়ুনঃ যেভাবে রান্না করবেন ঝুরি মাংস ভুনা উপকরণ: ১ লিটার দুধ ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ১৫টি নরম কাঁঠালের কোয়া ১ কাপ ফ্রেশ ক্রিম ১ কাপ গুঁড়ো দুধ ১০০ গ্রাম চিনি প্রস্তুত প্রণালী: কাঁঠালের কোয়াগুলো ব্লেন্ডারে ঘুরিয়ে ঘন ক্বাথ বানিয়ে নিতে হবে প্রথমে। এ বার দুধ গরম করে নিন। দুধ ফুটে উঠলে তাতে পানিতে গোলা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিন। এবার একটি পাত্রে কাঁঠালের ক্বাথ, ফ্রেশ ক্রিম, গুঁড়ো দুধ আর চিনি ভালো করে মিশিয়ে আবারো ব্লেন্ডার করে নিন। একটি বড় পাত্রে কাঁঠালের মিশ্রণটি ঢেলে তার সঙ্গে ঘন দুধের মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের পাত্রে ঢেলে উপরে ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে ফ্রিজে রেখে দিন সারা রাত। ব্যাস তৈরি হয়ে যাবে কাঁঠালের আইসক্রিম।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231996 views