খবরশীর্ষ সংবাদস্বাস্থ্য করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৩১০ By রিপোর্টার September 11, 20220 ShareTweet 0 দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৩৪ জনে। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১০ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জনে। ১১ সেপ্টেম্বর (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৩ হাজার ৫০০টি নমুনা সংগ্রহ ও ৩ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে আজ করোনায় মৃত্যু ১০ জন; সুস্থতার হার ৯২ দশমিক ০৯ শতাংশ নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৮.৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025178 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231997 views