আন্তর্জাতিকখবর কলকাতার মোবাইল গেমিং ব্যবসায়ীর ১৪ কোটি টাকা জব্দ By রিপোর্টার September 28, 20221 ShareTweet 1 কলকাতার মোবাইল গেমিং ব্যবসায়ী আমির খানের ক্রিপ্টোকারেন্সির ওয়ালেটের ১৪ কোটি ৫৩ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে আমির খানকে গ্রেপ্তার করে পুলিশ। গত জুন মাসে ‘ই-নাগেটস’ নামের একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে আমির খানের বিরুদ্ধে কলকাতার পার্ক স্ট্রিট থানায় প্রতারণার মামলা করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, দলবল নিয়ে প্রতারণা করছেন তিনি। সেই মামলা তদন্তের দায়িত্ব পেয়েছিল ইডি। তদন্তে উঠে আসে মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য। এর ভিত্তিতে ১০ সেপ্টেম্বর আমির খানের বাসা ও অফিস থেকে ১৭ কোটি ৩২ লাখ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আরও পড়ুনঃ ইউক্রেনের ৪টি অঞ্চলে গণভোটের ফল প্রকাশ করলো রাশিয়া সেই তথ্যের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর কলকাতায় আমির খানের গার্ডেন রিচের বাসভবনে অভিযান চালায় ইডি। সেখানে দোতলার একটি ঘরে খাটের নিচে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। পরে আমির খানের নিউটাউনের অফিসে তল্লাশি করেও প্রচুর টাকার সন্ধান মেলে। বিপুল পরিমাণ টাকা গুনতে ভারতের স্টেট ব্যাংক থেকে ৮টি টাকা গণনার যন্ত্র আনা হয়। এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে, আমির খান মুম্বাইয়ের একটি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা রেখেছেন। ওই অ্যাকাউন্ট থেকে টাকা ক্রিপ্টোকারেন্সিতে পরিবর্তন করেছেন তিনি। ওই টাকা মুম্বাইয়ের ওয়ালেটে জমা পড়ার পর সেই টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি কেনা হয়েছে।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views