প্রাণিবৈচিত্র্যসারাদেশ কাপ্তাই জাতীয় উদ্যানে দুটি অজগর অবমুক্ত By নিজস্ব প্রতিবেদক November 1, 20220 ShareTweet 0 রাঙামাটি জেলার কাপ্তাই ৪১ বিজিবি অফিস এবং শহরের কলেজ গেইট এলাকা থেকে উদ্ধার হওয়া দুটি অজগর সাপকে অবমুক্ত করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীণ অরণ্যে এই অজগর সাপ দুটিকে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ। তিনি আরো জানান, রোববার সন্ধ্যায় এই সাপগুলোকে উদ্ধার করে কাপ্তাই ফরেস্ট রেঞ্জে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে একটি প্রায় ৮ ফুট এবং অন্যটি প্রায় ৭ ফুটের মতো। আরও পড়ুনঃ রসিক নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর বা জানুয়ারিতে সোমবার সকালে অজগর সাপগুলো কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তের সময় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, ফরেস্টার মো. আবু বক্কর, গিয়াস উদ্দিন , মো. আক্তার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে অনুষ্ঠিত হলো সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা August 11, 20250
প্রাণিসম্পদ ও মৎস্য সেক্টরের উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব নয় : আব্দুর রহমান June 8, 2024305 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231979 views