খবরজাতীয় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আগের দিনের তুলনায় ৩ গুণ বেড়েছে By রিপোর্টার September 26, 20220 ShareTweet 0 দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আগের দিনের তুলনায় ৩ গুণ বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ জন, আগের দিন মৃত্যু হয় ২ জনের। এর আগে দিন শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫৭২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭১৮ জন। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৫ হাজার ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৩.৫৮ শতাংশ, আগের দিন এ হার ছিল ১২.৯৬ শতাংশ। উল্লেখ্য, দেশে মোট ২০ লাখ ২২ হাজার ৪০৮ জনের করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৯ হাজার ৩৫৯ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন । বৈশ্বিকভাবে করোনার সংক্রমণ কমছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করলেও, সব দেশে বা অঞ্চলে তা কমেনি। কোনো কোনো দেশ বা অঞ্চলে সংক্রমণ বেড়েছে। বাংলাদেশের সরকারি হিসাবে দেখা যাচ্ছে কয়েক সপ্তাহ ধরে সংক্রমণ বাড়ছে। এছাড়াও মিয়ানমারেও করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025168 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views