আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ৪০ সহস্রাধিক

0
gaza

গতবছর ৭ অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৭৪ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ পরিসংখ্যান দিয়েছে। এছাড়া গাজা উপত্যকায় ৯২ হাজার ৫৩৭ জন আহত হয়েছে।

গাজায় নিহতের সংখ্যা ছাড়াও স্যাটেলাইটের ছবি বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে সেখানে প্রায় ৬০ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিতে আরো দেখা যায়, গত কয়েক মাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরী।

আরও পড়ুনঃ নেপালে বন্যা-ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উল্লেখিত নিহতের সংখ্যার মধ্যে রয়েছে বেসামরিক মানুষের পাশাপাশি যোদ্ধারাও। তবে নিহতদের মধ্যে যাদেরকে শনাক্ত করা গেছে, তাদের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ইসরায়েলের সেনাবাহিনী বিবিসি কে বলেছে, চলতি মাসে যুদ্ধ চলাকালে ১৫ হাজারের বেশি যোদ্ধা নিহত হয়েছে। তবে ইসরায়েল গাজায় বিবিসি সহ আন্তর্জাতিক সাংবাদিকদের অবাধ প্রবেশ বন্ধ করে রাখায় অপরপক্ষ থেকে যোদ্ধা নিহতের এ সংখ্যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

উদ্যোক্তা জার্নাল/মাসুদুজ্জামান রাসেল

ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ ৩ লাখ টাকার বেশি তোলা যাবে না

Previous article

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *