আন্তর্জাতিক গাজায় সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি চায় হামাস By নিজস্ব প্রতিবেদক January 30, 20240 ShareTweet 0 হামাস গাজায় ‘সম্পূর্ণ এবং ব্যাপক’ যুদ্ধবিরতি চায়। কাতার অস্থায়ী যুদ্ধবিরতির একটি কাঠামোর প্রস্তাবের কথা জানানোর পর ফিলিস্তিনী সংগঠন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা সোমবার (২৯ জানুয়ারি) এ কথা বলেছেন। তাহের আল নুনু বলেছেন, আমরা প্রথমেই ‘সম্পূর্ণ এবং ব্যাপক’ যুদ্ধবিরতি নিয়ে কথা বলছি। সাময়িক যুদ্ধবিরতি নয়। আগে যুদ্ধ বন্ধ করতে হবে। তারপর জিম্মি মুক্তিসহ বাকি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সোমবার সকালে বলেন, প্যারিসে সিআইএ প্রধান বিল বার্নস এবং ইসরায়েল ও মিসরের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে পর্যায়ক্রমিক যুদ্ধবিরতির কাঠামো নিয়ে সিদ্ধান্ত হয়। আরও পড়ুনঃ ইসরাইলের প্রতি সমর্থনে আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের এ কাঠামোতে নারী ও শিশু জিম্মিদের আগে ছেড়ে দেয়ার এবং এর ভিত্তিতে গাজায় ত্রাণ প্রবেশের কথা বলা হয়। এর আগে কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের যুদ্ধে এক সপ্তাহের বিরতি পালন করা হয়। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৬ হাজার ৬৩৭ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231996 views