ব্যবসা-বাণিজ্য চিনি ও পাম ওয়েলের দাম নির্ধারণ করে দিল সরকার By রিপোর্টার September 22, 20221 ShareTweet 1 পামতেলের দাম লিটারে ১২ টাকা কমিয়ে ১৩৩ টাকা এবং চিনি কেজিতে ৬ টাকা কমিয়ে ৮৯ টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয়। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রনালয়। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি লিটার পামতেলের খুচরা পর্যায়ে সর্বোচ্চ মূল্য ১৩৩ টাকা এবং মিলগেটে মূল্য ১২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্যাকেটজাত চিনি প্রতি কেজির সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা এবং খোলা চিনির সর্বোচ্চ মূল্য ৮৪ টাকা। আরও পড়ুনঃ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগে ৪৪ কোম্পানির বিরুদ্ধে মামলা বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে পামতেল ও চিনির দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে এসব পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজ নতুন এই দাম নির্ধারণ করা হলো। আগামী ২৫ সেপ্টেম্বর রোববার থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে বলে তিনি জানান।
নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ৮ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে রিহ্যাব’র চুক্তি January 30, 2025188 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views