ব্যবসা-বাণিজ্য জুনে সর্বোচ্চ প্রবাসী আয় By নিজস্ব প্রতিবেদক July 7, 20240 ShareTweet 0 বিগত ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাসে অর্থাৎ জুনে প্রবাসীরা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি আয় দেশে পাঠিয়েছেন। জুনে দেশে প্রবাসী আয় এসেছে ২ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। গত সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিলো ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার। আরও পড়ুনঃ বিশ্বব্যাংক থেকে দুই প্রকল্পে ৯০০ মিলিয়ন ডলার ঋণ পেলো বাংলাদেশ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট প্রবাসী আয় এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৬৬ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে প্রবাসীরা বেশি অর্থ পাঠানোর ফলে জুনে প্রবাসী আয় বেড়েছে।
নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ৮ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে রিহ্যাব’র চুক্তি January 30, 2025190 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231977 views