খবরজাতীয়ব্যবসা-বাণিজ্য জ্বালানি তেলের দাম পুনঃসমন্বয়ে অর্থনীতিতে চাপ কমবে By নিজস্ব প্রতিবেদক August 31, 20220 ShareTweet 0 সংকটময় বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি তেলের দাম পুনঃসমন্বয়ের ফলে অর্থনীতির ওপর চাপ কমবে বলে মনে করে এফবিসিসিআই। ডিজেলের আমদানি শুল্ক হ্রাস ও আগাম কর প্রত্যাহারের একদিনের মাথায় ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন। জনস্বার্থে জ্বালানি তেলের দাম পুনঃসমন্বয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সভাপতি। এর আগে গত ১৪ আগস্ট জনস্বার্থে শুল্ক-কর প্রত্যাহার করে জ্বালানি তেলের মূল্য পুনঃসমন্বয়ের অনুরোধ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দেয় এফবিসিসিআই। গত ২৮ আগস্ট ডিজেলের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ ও ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এফবিসিসিআই সভাপতি মনে করেন অর্থনীতির ওপর চাপ এড়াতে মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী দিক নির্দেশনা অনুযায়ী রাজস্ব বোর্ড জ্বালানি তেলের ওপর থেকে শুল্প হ্রাস ও কর প্রত্যাহারের মতো অর্থনীতি বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছে। জ্বালানি তেলের দাম কমায় পণ্য উৎপাদন ও পরিবহন খরচসহ সামগ্রিক ব্যবসার ব্যয় কমবে। কৃষিখাতে সেচও আগের তুলনায় সাশ্রয়ী হবে। এর ফলে সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও সহজ হবে বলে মনে করে এফবিসিসিআই। জ্বালানি তেলের দাম কমানোর ফলে যে হারে উৎপাদন ও ব্যবসার খরচ কমবে, সে হারে পণ্য ও সেবার দাম কমানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সভাপতি মোঃ জসিম উদ্দিন। মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্ব ও ব্যবসাবান্ধব নীতি সহায়তার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে এফবিসিসিআই।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025178 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231997 views