ব্যবসা-বাণিজ্য ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাব By নিজস্ব প্রতিবেদক October 1, 20220 ShareTweet 0 ব্যবসায় পরিবেশের আরও উন্নতির লক্ষ্যে এবং তাদের প্রয়োজন বিবেচনায় ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করার প্রস্তাব দিয়েছে সরকারি-বেসরকারি সংলাপ প্ল্যাটফর্ম বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। বিল্ডের এ প্রস্তাব গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিল্ডের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ওয়ার্কিং কমিটির ৯ম সভায় এ প্রস্তাব আনা হয়। বিল্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় যৌথ-সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)’র প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম। প্রধান নির্বাহী কর্মকর্তা (বিল্ড) ফেরদৌস আরা বেগম তার ‘ট্রেড লাইসেন্স-নিডস র্যাশনালাইজেশন অ্যান্ড সিম্পলিফিকেশন’ শীর্ষক উপস্থাপনায় ব্যবসায়ীদের প্রয়োজন বিবেচনায় ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করার এবং নবায়ন ফি কমানোর প্রস্তাব করেন। আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, তৈরি পোশাক বহির্ভূত খাতসমূহের আহ্বানে সাড়া দিয়ে আমাদের খাতভিত্তিক সাব-কন্ট্রাক্টিং রুল গঠন করতে হবে। তিনি ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমার প্রস্তাবে ইতিবাচক মত দেন। এছাড়া মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম বৈশ্বিক উত্তম চর্চাসমূহের সাথে সামঞ্জস্য রেখে ট্রেড লাইসেন্স ইস্যুর জন্য শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রকে বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন।
নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ৮ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে রিহ্যাব’র চুক্তি January 30, 2025188 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views