জাতীয়রাজনীতি দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ: জি এম কাদের By নিজস্ব প্রতিবেদক February 22, 20220 ShareTweet 0 জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন না হলে গণতন্ত্র চর্চা সম্ভব হয় না। আবার ক্ষমতাহীন নিরপেক্ষ নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করতে পারে না। কারন, ক্ষমতাহীণ নির্বাচন কমিশনকে দলীয় সরকারের মুখপেক্ষি হতে হয়। তাই ক্ষমতাবান নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নেই। এ জন্যই আমরা ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন তৈরী করতে প্রস্তাব করেছি। নির্বাচন কমিশন গঠনে আইন হয়েছে কিন্তু কমিশনকে ক্ষমতা দেয়া হয়নি। তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশ দ্বার, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব হয় না। আর গণতন্ত্র না থাকলে রাষ্ট্রের কোথাও জবাবদিহিতা থাকেনা। তাই, সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনিবার্য। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির দেয়া প্রস্তাবনা জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ২২ ফেব্রুয়ারি -২০২২: আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এসময় সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শহীদুল ইসলাম জাতীয় পাটি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, স্বেচ্ছাসেকব পার্টির দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন সহ পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ March 29, 2025221 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231927 views