জাতীয়শীর্ষ সংবাদস্বাস্থ্য দেশে করোনায় শনাক্ত ১৯ লাখ ছাড়িয়েছে By নিজস্ব প্রতিবেদক February 12, 20220 ShareTweet 0 দেশে করোনায় শনাক্ত ১৯ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৬২ হাজার ৫২৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ১১ ফেব্রুয়ারি, ২০২২: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে, তবে শনাক্ত ও সুস্থতা বেড়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৭ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২৭ জন। আজ ২০ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জন। গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫ হাজার ২৬৮ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ০৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ৪৬ শতাংশ। আজ তা কমে হয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২০ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৬১৪ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৪৪ শতাংশ। গতকাল এই হার ছিল ১৫ দশমিক ৩৭ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। আজ ঢাকা বিভাগে ১৩ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ৪০ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৭ দশমিক ১৭ শতাংশ।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231971 views