স্বাস্থ্যশীর্ষ সংবাদ দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, বেড়েছে সুস্থতা By নিজস্ব প্রতিবেদক February 12, 20220 ShareTweet 0 দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, পাশাপাশি সুস্থতা বেড়েছে। ১২ ফেব্রুয়ারি, ২০২২: আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২৭ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১৪ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৪১ জন। আজ ২৭ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৫২ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ২৬৮ জন। গত ২৪ ঘন্টায় ৪২ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৭ হাজার ২৬৪ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৪৯ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১৬ দশমিক ৯৫ শতাংশ। আজ তা কমে হয়েছে ১৫ দশমিক ৪৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৭৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ৯৩৪ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৩৭ শতাংশ। গতকাল এই হার ছিল ১৮ দশমিক ৮২ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। আজ ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন, রাজশাহী ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ১৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৬ দশমিক ৮১ শতাংশ।
নির্বাচন কমিশন শুধু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানই নয় এটি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য রেগুলেটরি বডি:- ওবায়দুল কাদের
এইডস প্রতিরোধে বাংলাদেশ : ‘মৃদু আক্রান্তের দেশ’ থেকে নির্মূলের পথে সরকারের কৌশল November 29, 202587 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231971 views