কম্পিউটারতথ্য ও প্রযুক্তিমোবাইল

দেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে: পলক

2
দেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে: পলক

দেশে বর্তমানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির ‘নবীনবরণ এবং কৃতি সংবর্ধনা ২০২২’ উপলক্ষে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা জেলার চর কুকরি-মুকরিতে যখন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন তখন দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল ৫৬ লাখ।

আরও পড়ুনঃ হ্যাকারের অ্যাকাউন্টে ২ লাখ ৫০ হাজার ডলার পাঠাল গুগল

পলক বলেন, ডিজিটাল সেন্টার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তরুণদের পাশাপাশি একজন তরুণীকে উদ্যোক্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছিলেন। বর্তমানে ৮ হাজার ৩৬৩টি ডিজিটাল সেন্টারে ১৬ হাজারের উপরে তরুণ-তরুণী উদ্যোক্তা হিসেবে কাজ করছে। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে।

মন্ত্রী বলেন, প্রতিমাসে এক কোটি মানুষ এসব সেন্টার থেকে সেবা গ্রহণ করছে। সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ঘরে বসেই দেশ-বিদেশে ব্যবসা করছে। এটাই হলো শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। প্রতিমন্ত্রী মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নিজেদেরকে আগামী দিনের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সাফজয়ীদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করল সেনাবাহিনী

Previous article

দ. সুদানের শিবিরে যৌন নির্যাতন; জরুরি প্রতিবেদন চাইলেন জাতিসংঘপ্রধান

Next article

You may also like