খবরজাতীয় দেশে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন By রিপোর্টার October 25, 20220 ShareTweet 0 দেশে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন, একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, একদিনে ৩ হাজার ২৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ২৪৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭০ শতাংশ। অধিদপ্তর জানায়, দেশে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন। গত ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪১৬ জনে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৩৪ হাজার ৫৩৩ জন। আরও পড়ুন: ময়মনসিংহ দিয়ে আসামের দিকে অগ্রসর হচ্ছে ‘সিত্রাং’
র্যাকের নতুন সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল, দপ্তর সম্পাদক মাসুদ রানা December 23, 202555 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232029 views