খবরজাতীয়শীর্ষ সংবাদ “নির্বাচনের সময় আমার জন্য আপনাদের দরজাটা খোলা রাখবেন” By রিপোর্টার October 1, 20222 ShareTweet 2 তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, এখনও আছি। নির্বাচনে যখন আমি আপনাদের দরজায় আসবো, তখন আপনাদের দরজাটা আমার জন্য খোলা রাখবেন।’ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে স্বেচ্ছাধীন তহবিল এবং দুস্থ অসহায়দের মাঝে চেক ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ায় অনেক উন্নয়ন কর্মকান্ড আমরা পরিচালনা করছি। আমরা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও’র মাধ্যমে অর্থের সংস্থান করে রাঙ্গুনিয়ায় মোট ২১টি নতুন মসজিদ ভবন করে দিয়েছি। আমার ব্যক্তিগত তহবিল থেকে ২০১২ সালে এক কোটি টাকার ঢেউটিন বিতরণ করেছিলাম। প্রত্যেকটা ইউনিয়নে কৃষকদের উন্নয়নে পাওয়ার টিলার কিনে দিয়েছিলাম। দুঃস্থদের মধ্যে রিক্সা কিনে দিয়েছি, এখন অটোরিক্সা কিনে দিচ্ছি। এভাবে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে নানা উন্নয়ন কর্মকান্ড ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। আরও পড়ুনঃ ৬০ হাজার টন সার আমদানি করবে সরকার এসময় তথ্যমন্ত্রী স্বেচ্ছাধীন তহবিলের অর্থ, বিভিন্ন দুরারোগ্য রোগীদের সাহায্যার্থে চেক, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন মাদ্রাসায় বস্ত্র বিতরণ করেন।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025168 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views