খবরআন্তর্জাতিক নির্বাচনে কারচুপির অভিযোগে অং সান সু চির ৩ বছরের কারাদণ্ড By রিপোর্টার September 2, 20221 ShareTweet 1 নির্বাচনে কারচুপির অভিযোগে মিয়ানমারের সামরিক আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এর পর থেকে এই নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে আছেন। শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সু চির বয়স এখন ৭৭ বছর। তবে সেনাবাহিনীর হাতে বন্দী হওয়ার পর থেকে এই প্রথম তিনি দণ্ডিত হলেন না। দুর্নীতি, সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি, করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে সামরিক সরকার।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025178 views
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 202583 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231997 views