রাজনীতিজাতীয় নির্বাচন কমিশন শুধু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানই নয় এটি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য রেগুলেটরি বডি:- ওবায়দুল কাদের By নিজস্ব প্রতিবেদক February 12, 20220 ShareTweet 0 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন শুধু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানই নয় এটি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য রেগুলেটরি বডি। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা ও বিচার হওয়া উচিত বলে বিএনপি মহাসচিবের যে মন্তব্য, তা দেশের গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী। খেলায় কোন দল খারাপ খেললে অনেক ক্ষেত্রে তারা রেফারিকে দোষারোপ করে, বিএনপির অবস্থাও অনেকটা সেরকম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে বর্তমান নির্বাচন কমিশন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে গঠিত সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি মহাসচিবের উদ্দেশ্যপ্রণোদিত বিষোদগার ও অবান্তর বক্তব্যের প্রতিবাদে একথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা ও বিচার হওয়া উচিত বলে বিএনপি মহাসচিবের যে মন্তব্য, তা দেশের গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী। তিনি বিবৃতিতে বিএনপি নেতাদের উদ্দেশে আরও বলেন পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নির্বাচনী মাঠে অংশগ্রহণ না করায় বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার অকৌশল গ্রহণ করায় নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে যদি কোন ব্যাঘাত সৃষ্টি হয়ে থাকে তার সকল দায়ভার বিএনপিকেই নিতে হবে।
বিএনপি স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির তোষণ না করলে দেশ আরো এগিয়ে যেতো : পররাষ্ট্রমন্ত্রী June 23, 2024388 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231971 views