খবরসারাদেশ পঞ্চগড়ে ট্রলারডুবি: নারী-শিশুসহ ৪২ জনের লাশ উদ্ধার By রিপোর্টার September 26, 20221 ShareTweet 1 পঞ্চগড়ের আউলিয়া ঘাটে ট্রলারডুবির ঘটনায় ২২ নারী, ১২ শিশুসহ ৪২ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন। আজ সোমবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল কাজ করছে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় আজ সকাল থেকে আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এ নিয়ে মোট ৪২ জনের লাশ উদ্ধার হলো। পঞ্চগড়ে ট্রলারডুবির ঘটনায় যাদের লাশ উদ্ধার হয়েছে, তাদের মধ্যে নারী ২২ জন, পুরুষ ৮ জন ও শিশু ১২ জন। এর আগে পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম জানান, ভয়াবহ ট্রলারডুবি ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ২টার দিকে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে মহালয়া উপলক্ষে করতোয়া নদী ট্রলারে পার হচ্ছিলেন সনাতন ধর্মের শতাধিক মানুষ। এ সময় ট্রলারটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করলে মাঝি ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নদীর মাঝখানে ট্রলারটি ডুবে যায়। বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠলেও শিশুসহ অনেকেই ডুবে যায়G পঞ্চগড়ে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025168 views
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 202575 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views