খবরজাতীয়শীর্ষ সংবাদ পোলিশের মাধ্যমে চালের পুষ্টি অপচয় হয়: খাদ্যমন্ত্রী By রিপোর্টার October 1, 20220 ShareTweet 0 এক শ্রেণির ব্যবসায়ী চাল ছেটে পোলিশের মাধ্যমে চকচকে করে বাজারজাত করায় চালের পুষ্টি অপচয় হয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী আজ ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে ‘আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড ২০২২’’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, গবেষণা প্রতিবেদন অনুযায়ী প্রতি ১০০ মেট্রিকটন পোলিশ করলে ৫ মেট্রিকটন চাল অপচয় হয়-যার পুরোটাই চালের পুষ্টির অংশ। চকচকে চালে পুষ্টি থাকেনা। যে চাল খেয়ে জীবনধারণ করতে হয়, তাতে পুষ্টি না থাকলে জনগণ অপুষ্টিতে ভুগবে। এটা হবে আমাদের জন্য পীড়াদায়ক। আরও পড়ুনঃ “নির্বাচনের সময় আমার জন্য আপনাদের দরজাটা খোলা রাখবেন” মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য মন্ত্রণালয় দেশের সকল নাগরিকের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম চলমান আছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে পুষ্টি সচেতনতা বৃদ্ধির কাজে সম্পৃক্ত করা হচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহিদুর রশিদ চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তার মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. নাজমা শাহীন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশন’র (গেইন) কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন এফপিএমইউ’র মহাপরিচালক মো. শহীদুজ্জামান ফারুকী।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025168 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views