খবর ফুটপাত দখল করায় ল্যাব এইড হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা By নিজস্ব প্রতিবেদক February 24, 20221 ShareTweet 1 জেনারেটর রেখে ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ধানমন্ডির ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালকে এই জরিমানা করেন। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, “ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল সংলগ্ন ফুটপাতে জেনারেটর রেখে দখল করে রাখা হয়েছিল। ফলে, পথচারীদের চলাচল বিঘ্নিত করার মাধ্যমে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হওয়ায় আজ ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৭) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।”
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 202557 views
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি সাহাদাৎ রানা ও সাধারণ সম্পাদক সৈকত সাদিক April 21, 2025118 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231927 views