ই-কমার্সশীর্ষ সংবাদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ই-ক্যাব’র এর নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন By নিজস্ব প্রতিবেদক June 20, 20220 ShareTweet 0 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ই-ক্যাব’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা। রোববার (১৯ জুন), ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। নির্বাচিত হওয়ার পরদিন বিজিতদের সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ৯ সদস্য। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে নিজেদের সবটুকু উজার করে দেয়ার শপথ নেন তারা। অগ্রগামী প্যানেল প্রধান শমী কায়সারের নেতৃত্বে এসময় নির্বাচিত অপর আট সদস্য আব্দুল ওয়াহেদ তমাল, মোহাম্মাদ সিহাব উদ্দিন শিপন, নাসিমা আক্তার নিশা, আসিফ আহনাফ, সাইদুর রহমান, সৈয়দা আম্বারীন রেজা, শাহরিয়ার হাসান এবং ইলমুল হক সজীব উপস্থিত ছিলেন। ই-ক্যাবের সদ্য সাবেক অর্থ সম্পাদক মোহাম্মাদ আব্দুল হক অনু এবং অগ্রগামী সমর্থক ছাড়াও এসময় উপস্থিত ছিলেন চেঞ্জমেকার্স প্রার্থী, তাসদিখ ও আবু সুফিয়ান নিলাভ। এসময় সবাইকে নিয়ে ই-ক্যাবকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন শমী কায়সার। অপরদিকে প্রতিপক্ষের যারা মৌখিকভাবে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তারা তা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন। একইসঙ্গে অনলাইনে সংযুক্ত হয়ে বর্তমান ইসি’র সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এই দলের সদস্যরা।
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব November 19, 20250
ডিজিটাল বনাম ট্র্যাডিশনাল মার্কেটিং, উদ্যোক্তাদের জন্য কোনটা বেশি কার্যকর : এলিন মাহবুব October 8, 20251
জামদানি শিল্পের পুনর্জাগরণে নারী নেতৃত্ব : নওরীন পেলেন ‘বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার’ সম্মাননা May 31, 2025266 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231993 views