ব্যবসা-বাণিজ্য বাজেটে দাম কমবে যেসব পণ্যের By নিজস্ব প্রতিবেদক June 11, 20220 ShareTweet 0 জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষা খাতসহ বেশ কিছু খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করা হয়েছে। এই বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাবনা করা হয়েছে। পাশাপাশি জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় শুল্ক ও ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। ফলে সার্বিকভাবে কিছু পণ্যের দাম কমবে এবং কিছু পণ্যের বাড়বে। প্রস্তাবিত এই বাজেটে স্বর্ণ আমদানির ওপর অগ্রীম কর বিলোপের প্রস্তাব করা হয়েছে। এতে স্বর্ণের দাম কমতে পারে। করপোরেট রেডিমিক্সের উৎপাদন পর্যায়ে বিদ্যমান অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। মেডিটেশন সেবার ওপর মূসক অব্যাহতি প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। এছাড়াও দাম কমবে মুড়ি, প্রেসার কুকার, পাওয়ার টিলার, মাইক্রোবাস, হাইব্রিড গাড়ি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, দেশীয় মুঠোফোন, ক্যাপসিকাম, পেপার, স্পিনিং মিলের পেপার, দেশীয় রড ও নির্মাণ সামগ্রী, কৃষি যন্ত্রাংশ, স্থানীয় উৎপাদিত খেলনা, কম্পিউটার, ল্যাপটপ, রেফ্রিজারেটর, এসি, হুইলচেয়ার, এমএস রড, থ্রি হুইলার, আমদানিকৃত পশুখাদ্য, উড়োজাহাজ, চিনি, হাতে তৈরি ফাইবার, সিসিটিভি, স্যানিটারি ন্যাপকিন এবং শ্রবণ প্রতিবন্ধীদের কানে শোনার যন্ত্র।
নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ৮ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে রিহ্যাব’র চুক্তি January 30, 2025194 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231993 views