জাতীয়ব্যবসা-বাণিজ্য বিশ্বমানের নৌযান বিদেশে রপ্তানি করছে বাংলাদেশ:- নৌপরিবহন প্রতিমন্ত্রী By নিজস্ব প্রতিবেদক January 30, 20220 ShareTweet 0 রোববার, ৩০ জানুয়ারি ২০২২: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন সৃষ্টি করেছিলেন। আজ জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা বিআইডব্লিউটিসি’র সদ্য নির্মিত দু’টি তৈলবাহী নৌযান এবং একটি ফ্লোটিং ওয়ার্কশপ এর উদ্বোধন করছি, এটা আমাদের জন্য গৌরবের। তিনি আরো বলেন, দেশের চাহিদা পূরণ করে বিশ্বমানের নৌযান বিদেশে রপ্তানি করছে বাংলাদেশ। বিআইডব্লিউটিসি এর মাধ্যমে জনগণের জন্য সেবার মান আরও উন্নত করতে পারবে। আরও কিছু জলযান নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রতিষ্ঠান ফেরি ও জাহাজ চলাচলের মাধ্যমে দেশের মানুষের জন্য সেবা প্রদান করে যাচ্ছে, আগামীতে এ সেবার মান আরও বাড়বে। এক সময় এ ধরনের নৌযান বিপুল পরিমান বৈদেশীক মূদ্রা ব্যায় করে বিদেশ থেকে আমদানি করতে হতো, এখন বাংলাদেশ নিজেই এ সকল নৌযান নির্মাণ করছে। এতে বুঝা যায় বাংলাদেশের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এতে একদিকে যেমন দেশের অভ্যন্তরিন চাহিদা পূরণ হচ্ছে , একই সাথে অনেক দেশের চাহিদা মোতাবেক নৌযান তৈরী করে রপ্তানি করা হচ্ছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী আজ মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন আয়োজিত বিআইডব্লিউটিসি’র সদ্য নির্মিত বিআইডব্লিউটিসি সাফা এবং বিআইডব্লিউটিসি মারোয়া নামে দু’টি তৈলবাহী নৌযান এবং একটি ফ্লোটিং ওয়ার্কশপ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অনেক উন্নতমাণের নৌযান তৈরী করার সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশের উন্নয়নের গতি অনেক বেড়ে গেছে। নদীগুলো নাব্যতা ঠিক রাখতে বাংলাদেশ ইতোমধ্যে বেশকিছু ড্রেজার সংগ্রহ করেছে, আরও পয়ত্রিশটি ড্রেজার সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পার্শবর্তী দেশগুলোর সাথে আমাদের নৌবাণিজ্য অব্যাহত আছে, আগামীতে এ বাণিজ্য আরও বাড়বে। নদীগুলোর দুষণ রোধে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। নদীগুলোর অবৈধ দখলদারদের হাত থেকে নদী উদ্ধার করার কাজ অব্যাহত রয়েছে। দখলদারা যতই শক্তিশালী হোক সরকার এগুলো দখলমুক্ত করবে। বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছেন, মিডিয়ার বন্ধুগণ আমাদের সহযোগিতা করছেন। এর ফলে নদীমাত্রীক বাংলাদেশের মানুষ নৌপথের সকল সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগ পাবেন। আমাদের দেশের অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে নদী দখলের অভিযোগ উঠেছে, আমি আশা করবো তারা এ ধরনের অভিযোগ থেকে নিজেদের দুরে রাখবেন। চলমান বিশ্বমহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। উল্লেখ্য, বিআইডব্লিউটিসি’র নিজস্ব অর্থায়নে ২৪ কোটি ১৬ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে উল্লিখিত দু’টি তৈলবাহী নৌযান এবং একটি ফ্লোটিং ওয়ার্কশপ নির্মাণ করা হয়। বিআইডব্লিউটিসি এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আহসান শামীম আল রাজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌপরিহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদ, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231977 views