শীর্ষ সংবাদস্বাস্থ্য বিশ্ব জলাতঙ্ক দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পৃথক বাণী By রিপোর্টার September 28, 20222 ShareTweet 2 বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বিজ্ঞানী লুই পাস্তর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন। জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে সেমিনার, মুক্ত আলোচনা, জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ‘জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সঙ্গে সমন্বয়’ প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে ২০০৭ সাল থেকে বাংলাদেশসহ এশিয়ার ১২টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। আরও পড়ুন : ইউক্রেনের ৪টি অঞ্চলে গণভোটের ফল প্রকাশ করলো রাশিয়া র্যাবিস ভাইরাসজনিত একটি মারাতক সংক্রামক রোগ জলাতঙ্ক। ভাইরাসটি সাধারণত সংক্রমিত কুকুর মাধ্যমে। তবে অন্যান্য প্রাণি যেমন বিড়াল, শিয়াল, বেজি, বানরও রোগটি ছড়াতে পারে। বর্তমানে বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ এ রোগে মারা যায়। রোগের লক্ষণ একবার প্রকাশ পেলে মৃত্যু নিশ্চিত। তবে সময়মত অর্থাৎ কামড় বা আঁচড়ের সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থান সাবান পানি দিয়ে ধুয়ে পূর্ণ ডোজ টিকা নিলে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব।
এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করা যাবে না : হাইকোর্ট March 13, 2025176 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views